সমুদ্র অর্থনীতিতে সম্ভাবনা দেখছেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৯:১৬আপডেট : ১১ জুন ২০২০, ২১:৩৯

সম্ভাবনার দুয়ার খুলে দেবে সমুদ্র অর্থনীতি বঙ্গোপসাগরের বাংলাদেশের নিয়ন্ত্রিত ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা সমুদ্রসম্পদ নিয়ে সম্ভাবনা দেখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় সমুদ্রসম্পদ আহরণের বিষয়ে সম্ভাবনার কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনাময় সুনীল অর্থনীতি। বঙ্গোপসাগরের ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বিশাল এই সমুদ্রসম্পদের সামান্যতম অংশ উত্তোলন ও আহরণ করা সম্ভবপর হলে আমাদের অর্থনীতিতে তার অবদান হবে ব্যাপক। সে জন্যে রূপকল্প ২০৪১-তে বঙ্গোপসাগরের সম্পদ অনুসন্ধান, আহরণ এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য ও অন্যান্য সম্পদের তথ্য সংগ্রহে আধুনিক জরিপ পরিচালনা করা হচ্ছে। যা সম্পন্ন হলে দেশের সমুদ্রসম্পদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তিনি বলেন, বেসরকারি খাতেও গভীর সমুদ্রে মৎস্য আহরণের সক্ষমতা তৈরির জন্য সরকার পৃষ্ঠপোষকতা করবে। বাংলাদেশের মৎস্যজীবীরা অগভীর পানিতে মাছ ধরে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে টুনা মাছসহ অন্যান্য মৎস্য সম্পদের অপার সম্ভাবনা রয়েছে। সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার গভীর সমুদ্রে মৎস্য আহরণের উপযোগী জাহাজ সংগ্রহের জন্য প্রকল্প হাতে নিয়েছে।

/এসএসজেড/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম