নেপাল ইন্দোনেশিয়া ও ভুটানের সঙ্গে শিগগিরই অগ্রাধিকার বাণিজ্য চুক্তি: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ২৩:৪৬আপডেট : ১১ জুন ২০২০, ২৩:৫৫

সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে রয়েছে বাংলাদেশ এবং এর ফলে অনেক বাণিজ্য সুবিধা হারাতে হবে। এই নতুন বাস্তবতায় বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার জন্য বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) চুক্তি করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘শিগগিরই নেপাল, ইন্দোনেশিয়া ও ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এদিন ২০২০-২১ অর্থবছরের   প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।  

তিনি বলেন, ‘নেপাল, ইন্দোনেশিয়া ও ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষরের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। শিগগিরই চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বলে আশা করা যায়।’

অর্থমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও স্বল্পোন্নত দেশ হিসেবে প্রযোজ্য সুবিধাগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সরকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও রফতানি বৃদ্ধির অভিপ্রায়ে এফটিএ ও পিটিএ স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘এ যাবৎ ১১টি দেশের সঙ্গে এফটিএ’র সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হযেছে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম