সিএমএইচে ভর্তি হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ২১:৪০আপডেট : ১৩ জুন ২০২০, ২১:৪৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি) করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থান অবনতি না ঘটলেও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।

তিনি জানান, এর আগে বৃহস্পতিবার (১১ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করান। শুক্রবার (১২ জুন) তাদের দুজনের করোনা ধরা পড়ে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া, আরও সাত জন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিম, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া, নিজের ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়।

করোনাভাইরাসে আক্রান্তদের সবাই ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। এদের মধ্যে শহীদুজ্জামান সরকার ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও অন্যান্য শারীরিক জটিলতায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম