সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে, পাস হবে আজই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১১:০৬আপডেট : ১৫ জুন ২০২০, ১১:০৬

বাজেট ২০২০-’২১ জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আলোচনা শুরু হয়। আলোচনা শেষে আজই পাস হবে সম্পূরক বাজেট।

অধিবেশনের শুরুতে স্পিকার সম্পূরক বাজেট পাসসহ আজ সংসদে অনেক কার্যসূচি রয়েছে উল্লেখ করে সবাইকে সময়মতো বক্তব্য শেষ করার অনুরোধ করেন। 

রবিবার (১৪ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করায় তা হয়নি। ফলে আজ একদিনের মধ্যেই আলোচনা ও সম্পূরক বাজেট পাস হবে।

১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ হয়। একইসঙ্গে পেশ হয় ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট। সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন হচ্ছে। যার কারণে বাজেটের ওপর আলোচনার সময়ও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। সংসদের বৈঠকেও এমপিরা রোস্টার ভিত্তিক যোগদান করছেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যেক দিনের উপস্থিতি ৮০-৯০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম