গ্রামীণ উন্নয়নে ৮৫০ কোটি ঋণ দিয়েছে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৫:০৭আপডেট : ১৫ জুন ২০২০, ১৫:০৭

এডিবি গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৫০ কোটি টাকার (১০০ মিলিয়ন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশের গ্রামীণ সড়ক সম্প্রসারণে এই ঋণের টাকা খরচ করা হবে। 

সোমবার (১৫ জুন) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এডিবি ঢাকা অফিসের দেওয়া তথ্যানুযায়ী, গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এর আওতায় ৩৪টি জেলার গ্রামীণ সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এতে মোট খরচ হবে ৪৪৯.২৩ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৪৯.২৩ মিলিয়ন ডলার।

এডিবির এই সহযোগিতা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীকে আরও কাছাকাছি আনবে এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে। এতে যেকোনও পরিস্থিতিতে নারী ও শিশুরা সহজে ও নিরাপদে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে বলেও ঢাকা অফিস সূত্র জানায়।

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম