নতুন যুদ্ধজাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ১১:৫৫আপডেট : ১৮ জুন ২০২০, ১২:৩৭

নতুন যুদ্ধজাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নৌবহরে সংযোজিত হলো নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ বানৌজা ‘সংগ্রাম’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চট্টগ্রামে নৌ জেটিতে বানৌজা সংগ্রাম এর কমিশনিং অনুষ্ঠান উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন)  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটি কমিশনিং করেন তিনি।

কমিশনিং শেষে জাহাজটি আগামী ৯ জুলাই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশে যাত্রা করবে। লেবানন উপকূলে ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজই বিশ্বশান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে। নতুন এ যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশের সমুদ্রসীমা পেরিয়ে বিশ্বশান্তি  প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ করেন সংশ্লিষ্টরা।

এর আগে চট্টগ্রাম নৌ জেটিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এফ এম আরিফুর রহমান ভূঁইয়ার হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করলো।

কমিশনিং ফরমান তুলে দেওয়ার পূর্বে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

কমিশনিং ফরমান তুলে দেওয়ার জন্য নৌবাহিনী প্রধানকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসলে একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যে এই অনুষ্ঠানটা। এরপরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি এখন নৌবাহিনী প্রধানকে অনুরোধ করবো তাকে কমিশনিং ফরমান যথাযথভাবে হস্তান্তর করুন।’ এরপর নৌবাহিনীর প্রধান বাংলা সংগ্রামের ক্যাপ্টেন আরিফুর রহমানের নিকট কমিশনিং হস্তান্তর করেন।

কমিশনিং হস্তান্তর শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এস এম মাহবুবুর রহমান।

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন তারেক রহমান
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন তারেক রহমান
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল