করোনা: ১০ পৌর মেয়র, ১৭ কাউন্সিলর ও ৬৬ কর্মী আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ২২:০০আপডেট : ১৯ জুন ২০২০, ২২:২৮

 দেশের ১০ পৌরসভার মেয়র, ১৭ জন কাউন্সিলর ও ৬৬ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন কাউন্সিলর ও এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে সরাসরি জনসেবায় নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী। করোনা মোকাবিলায় লকডাউনসহ যাবতীয় জনসচেতনতামূলক কাজে প্রশাসনকে সহোযোগিতা করছে পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকতর্কা-কর্মচারীরা। তাছাড়া জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে সার্বিক সেবা দিয়ে যাচ্ছেন তারা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হলে বা মৃত্যুবরণ করলে চাকরির গ্রেড অনুযায়ী আক্রান্তরা যথাক্রমে ১০, ৭.৫ এবং ৫ লাখ করে এবং মৃত্যুবরণ করলে যথাক্রমে ৫০, ৩৭.৫০ ও ২৫ লাখ করে টাকা পাবেন বলে অর্থ বিভাগ সার্কুলার জারি করলেও পৌরসভার যারা আক্রান্ত হচ্ছেন বা মারা যাচ্ছেন তাদের বিষয়ে সরকারের কিংবা স্থানীয় সরকার বিভাগের কোনও পদক্ষেপ এখনও দেখা যায়নি।

একই মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন পরিষদের কোনও জনপ্রতিনিধি বা কর্মচারী আক্রান্ত বা মারা গেলে তাদের তালিকা প্রস্তুতের নির্দেশনা স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকদের দিলেও পৌরসভার বিষয়ে কোনও উদ্যোগ স্থানীয় সরকার বিভাগ নেয়নি। এ নিয়ে পৌরসভার জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য দেশের ৩২৮টি পৌরসভার পক্ষ থেকে জোড়ালো দাবি জানানো হয়।

আক্রান্ত পৌর মেয়র: গফরগাঁও পৌরসভার এস এম ইকবাল হোসেন সুমন (বর্তমানে সুস্থ), পটুয়াখালী পৌরসভার মহিউদ্দিন আহাম্মেদ (বর্তমানে সুস্থ), দাউদকান্দি পৌরসভার নাইম ইউছুফ, কক্সবাজার পৌরসভার মো. মুজিবুর রহমান (বর্তমানে সুস্থ)। চন্দনাইশ পৌরসভার মাহবুবুল আলম, চৌদ্দগ্রাম পৌরসভার মো. মিজানুর রহমান, ভেড়ামারা পৌরসভার শামিমুল ইসলাম সানা, মীরকাদিম পৌরসভার শহিদুল ইসলাম শাহীন ও ধুনট পৌরসভার এ জি এম বাদশাহ, কালকিনি পৌরসভার এনায়েত হোসেন।

আক্রান্ত কাউন্সিলর: শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল আহাদ, দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক প্রধান (বর্তমানে সুস্থ), দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সালাউদ্দিন (বর্তমানে সুস্থ), কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সালাউদ্দিন, রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল মাতুব্বর, দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দিন জুয়েল, চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোকলেস মিয়া, ৬ নম্বর ওয়ার্ড কাউনন্সিলর মফিজুর রহমান ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম শাহীন, পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামুল হক (বর্তমানে সুস্থ), কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত (৭,৮ ও ৯ নম্বর) ওয়ার্ডের কাউন্সিলর হাজেরা বেগম, কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনোয়ার, যশোরের নওয়াপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান, চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (বর্তমানে সুস্থ) ও কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাহাবুবুল আলম বাবু।

এদের ‍মধ্যে শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল আহাদ, কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত (৭,৮ ও ৯ নম্বর) ওয়ার্ডের কাউন্সিলর হাজেরা বেগম ও কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মারা গেছেন।

আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার টিকাদানকারী নিপা খাতুন, ফরিদা খাতুন ও সহকারী কর আদায়কারী মো. আতিকুল ইসলাম; দাউদকান্দি পৌরসভার মিন্টু মিয়া; আড়াইহাজার পৌরসভার এস এম রাজু; চৌমুহনী পৌরসভার সাবেরা সুলতানা; চকোরিয়া পৌরসভার এমএলএসএস সাহাবুদ্দিন; ভাংগা পৌরসভার সড়কবাতি পরিদর্শক ওমর শরীফ ও টিকাদানকারী মো. মিজানুর রহমান; মীরকাদিম পৌরসভার প্রধান সহকারী মুহাম্মদ আবদুর রব, পাম্পচালক মো. আল আমীন, টিকাদানকারী সুব্রত চন্দ্র পাল, কর নির্ধারক মো. গুলজার হোসেন, বিলক্লার্ক আমিনুল ইসলাম, পাম্প চালক মো. তাফাজ্জল, জিপচালক মো. শাজাহান এবং লাইসেন্স ইন্সপেক্টর মো. শামসুল আলম; কক্সবাজার পৌরসভার সহকারী কর নির্ধারক মো. মহিউদ্দিন মহিন; ধামরাই পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী লিমা আহাম্মেদ; কালিয়াকৈর পৌরসভার কার্যসহকারী মো. নাসিরুল হাসান নাননু; ফরিদপুর পৌরসভার মো. রাসেল আলী; মনোহরদী পৌরসভার অফিস সহকারী নিলুফা আক্তার; পটুয়াখালী পৌরসভার চালক মো. মাসুদ; চৌমুহনী পৌরসভার কার্যসহকারী টিপু সুলতান; চন্দনাইশ পৌরসভার অফিস সহায়ক মো. শহীদুল ইসলাম; সীতুকুণ্ড পৌরসভার টিকাদান সুপারভাইজার নিজামউদ্দিন এবং আড়াইহাজার পৌরসভার সহকারী প্রকৌশলী সাফায়েত সাদী; পিরোজপুর পৌরসভার টিকাদানকারী জামিউল খান; মীর্জাপুর পৌরসভার গার্ভেজ ট্রাকচালক তানভীর; ভৈরব পৌরসভার সহ-কর নির্ধারক আবুল কালাম; কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য সহকারী আব্দুর রহিম; টেকনাফ পৌরসভার সহকারী কর আদায়কারী রবিউল ইসলাম; জীবননগর পৌরসভার অফিস সহায়ক মুজিবুর রহমান; শাহারাস্তি পৌরসভার পৌর সচিব তোফায়েল আহাম্মদ; চৌদ্দগ্রাম পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মো. লোকমান হোসেন; চকোরিয়া পৌরসভার অফিস সহায়ক আব্দুল হামিদ; জীবননগর পৌরসভার অফিস সহায়ক মজিবুর রহমান; দুপচাচিয়া পৌরসভার সহকারী কর আদায়কারী শাহজাহান সিরাজ; মহেশখালী পৌরসভার বাজার পরিদর্শক আবু তাহের; কেন্দুয়া পৌরসভার সহ-কর নির্ধারক সুমন কুমার বনিক; লালমোহন পৌরসভার বিল ক্লার্ক মো. নজরুল ইসলাম এবং জামালপুর পৌরসভার বাজার পরিদর্শক আরিফ মাহমুদ; কক্সবাজার পৌরসভার পাম্প চালক আনসারুল হক; কালিয়াকৈর পৌরসভার উচ্চমান সহকারী আ. সবুর মোল্লা; কালিয়াকৈর পৌরসভার অফিস সহায়ক হেলাল উদ্দিন; কেন্দুয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম জুয়েল; সোনারগাঁও পৌরসভার উচ্চমান সহকারী আহাম্মদ হোসেন; সেনবাগ পৌরসভার উচ্চমান সহকারী এ বি এম মহসিন; মনোহরদী পৌরসভার স্বাস্থ্য সহকারী হালিমা আক্তার; ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী হাজী আবুল আনছার; সাভার পৌরসভার সহকারী কর আদায়কারী আবুল আউয়াল সাদী; বেতাগী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দিন; ছাতক পৌরসভার সহকারী কর আদায়কারী যুবরাজ চৌধুরী শরীফ, কম্পিউটার অপারেটর আসাদুজ্জামান রতন, জিপচালক আব্দুল মালিক রানা, অফিস সহায়ক দীপ্ত বনিক ও গার্ভেজ ট্রাকচালক কৃতেষ দাস; গেবিন্দগঞ্জ পৌরসভার স্বাস্থ্য সহকারী আনোয়ারা আফরোজ লাবনী; মীরসরাই পৌরসভার মো. মাসুম; কালকিনি পৌরসভার অ্যাকাউন্টস অফিসার রনজীত কুমার সরকার; কালকিনি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম লুৎফর রহমান রানা; কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজেদুল আলম; আড়াইহাজার পৌরসভার অফিস সহায়ক মো. ফারুক; উল্লাপাড়া পৌরসভা পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল আলীম এবং ভৈরব পৌরসভা প্রধান সহকারী মো. আল আমীন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন। এর মধ্যে সেনবাগ পৌরসভার নৈশপ্রহরী জয়নাল আবেদীন ফকির মারা গেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম