আজ সূর্যগ্রহণ, মেঘের কারণে বাংলাদেশ থেকে দেখা না যাওয়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ১০:২৫আপডেট : ২১ জুন ২০২০, ১০:৫১

সূর্যগ্রহণ আজ রবিবার (২১ জুন) চলতি বছরের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা না গেলেও বিশ্বের বহুদেশ থেকে ‘রিং অব ফায়ার’ দেখা যাবে। বাংলাদেশে এই গ্রহণ শুরু হওয়ার কথা বেলা ১১টা ২৩ মিনিটে। 

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে সারাদেশের আকাশ মেঘলা। বিশেষ করে উত্তর দিকের আকাশ। ফলে বাংলাদেশ থেকে এই গ্রহণ নাও দেখা যেতে পারে। 

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯টা ৪৬ মিনিটে। প্রথম দেখা যাবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। সেটি দেখা যাবে কঙ্গোর বোমা শহর থেকে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশিমঠ শহর থেকে বেলা ১২টা ৪০ মিনিটে। গ্রহণ শেষ হওয়া দেখা যাবে ফিলিপাইনের সামার শহর থেকে দুপুর ২টা ৩১ মিনিটে। আর গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বেলা ৩টায় ৩৪ মিনিটে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় এই গ্রহণ দেখা যাবে বেলা ১১টা ২৩ মিনিটে। পূর্ণ গ্রহণ দেখা যাবে ১টা ১২ মিনিটে, শেষ হবে ২টা ১৪ মিনিটে। প্রায় একই সময়ে দেশের অন্য বিভাগীয় শহরগুলোতে এই গ্রহণ দেখা যাবে। তবে মিনিটের হিসাবে কিছুটা কম বেশি হবে।

এদিকে, সঞ্চারণশীল মেঘের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী  বিভাগের কিছু কিছু  জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক