যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টে বাংলাদেশের উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ০৩:১৬আপডেট : ২৬ জুন ২০২০, ০৩:২৮

যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টে বাংলাদেশের উন্নতি দেশের অভ্যন্তরে ও বিদেশে বিভিন্ন মানবপাচারের ঘটনার সঙ্গে বাংলাদেশিদের জড়িত থাকার কারণে এবং দেশের ভেতরে এ ধরনের অপরাধের বিচারে অপর্যাপ্ত ব্যবস্থার কারণে গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্র মানবপাচার রিপোর্টে দ্বিতীয় স্তরের নজরদারি তালিকায় ছিল বাংলাদেশ। এ বছর পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্বিতীয় স্তরের নজরদারি থেকে উন্নীত হয়ে দ্বিতীয় স্তরে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প রিপোর্টটি উদ্বোধন করেন।
যুক্তরাষ্ট্র মানবপাচার রিপোর্টে চারটি ক্যাটাগরিতে দেশগুলিকে ভাগ করা হয় এবং সেগুলি হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর নজরদারি (ওয়াচলিস্ট) ও তৃতীয় স্তর।

উল্লেখ্য সরকারি হিসাব অনুযায়ী ২০১৯ সালে মানবপাচারের জন্য ৬৪৪টি মামলা হয়েছে, নিষ্পত্তি হয়েছে চারটি মামলা, ১১ জনের যাবজ্জীবন ও তিনজনের অন্যান্য মেয়াদের শাস্তি হয়েছে। এর এক বছর আগে অর্থাৎ ২০১৮ সালে মোট মামলা হয়েছে ৫৪৭টি, ৩৪টি নিষ্পত্তি হয়েছে এবং সাতজনের যাবজ্জীবন এবং একজনের অন্য মেয়াদের শাস্তি হয়েছে।  এছাড়া ২০১৮ সালে অনিষ্পন্ন মামলার সংখ্যা ছিল ৩,৮৫৩ এবং এক বছর পরে সেটি দাড়ায় ৪,৪৪০ টি মামলা।

উন্নীত হওয়ার কারণ

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল মানবপাচার সংক্রান্ত মামলার বিচার না হওয়া। এ বিষয়ে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এলিস ওয়েলস ঢাকা সফরের সময়ে বাংলাদেশ সরকারকে অবহিত করেছিলেন।

আইন মন্ত্রণালয়সহ অন্যান্যরা বিষয়টি অনুধাবন করে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে। ইতোমধ্যে সাতটি বিভাগীয় শহরে সাতটি মানবপাচার ট্রাইব্যুনাল স্থাপন করার জন্য সরকার ইতিমধ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি দিয়েছে। এর পূর্বে মানবপাচার অপরাধ সংক্রান্ত মামলা নারী ও শিশু আদালতে বিচার করা হয়। মানবপাচার সংক্রান্ত অপরাধ বিচার করার জন্য ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান রেখে ২০১২ সালে মানবপাচার প্রতিরোধ আইন পাস হয় সংসদে কিন্তু আট বছর পর এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হলো।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের