পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪

নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-২ গোলে ড্র করায় প্রিমিয়ার লিগের শীর্ষে ৮ পয়েন্টের লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল। স্বাগতিকদের উজ্জীবিত পারফরম্যান্সের সামনে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর মিকেল আরতেতার দলকে লড়াই করে সমতা ফিরতে হয়েছে।

শনিবারের (২১ নভেম্বর) এই ম্যাচে প্রথমার্ধে আর্সেনালকে বেশ স্বচ্ছন্দই মনে হচ্ছিল এবং ৩৩তম মিনিটে তারা লিড নেয়। কাই হাভার্টজের দুর্দান্ত একটি অ্যাঙ্গেলড পাস ধরে এবেরেচি এজে বল জালে জড়ান।

বিরতিতে যাওয়ার সময় দর্শকদের দুয়ো শুনলেও দ্বিতীয়ার্ধের ৪ মিনিটেই সমতা ফেরায় নিউক্যাসল, যখন থ্রো-ইন থেকে মার্টিন ওডেগার্ডের কাছ থেকে বল কেড়ে নেন উইলিয়াম ওসুলা। এই ড্যানিশ স্ট্রাইকারের বাড়ানো বলে হার্ভি বার্নস একটি টাচ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

৬২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল; কর্নার ক্লিয়ার করতে আর্সেনাল ব্যর্থ হলে কাছ থেকে বল ঠেলে জালে পাঠান মালিক থিয়াও। এরপর আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া হাতে চোট পান এবং তার বদলি হিসেবে মাঠে নামেন কেপা আরিজাবালাগা।

৭৮তম মিনিটে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে আরতেতার দল; আর্সেনালের একটি দারুণ আক্রমণ বাঁ পায়ের শটে পূর্ণতা দেন ননি মাদুয়েকে, তবে শটটি আটকাতে গোলরক্ষক লুকাস হর্নিচেকের আরও ভালো করা উচিত ছিল।

শেষ দিকের উত্তেজনাপূর্ণ ও দোদুল্যমান লড়াইয়ে আর কোনও দলই জালের দেখা পায়নি, আর এই ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ২৮— যা দ্বিতীয় স্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের চেয়ে ৬ পয়েন্ট বেশি; রবিবার হাল সিটির বিপক্ষে খেলে ব্যবধান কমানোর সুযোগ পাবে ব্রাইটন।

/এফআর/
সম্পর্কিত
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
বিশ্বকাপের শিরোপা না জিতেও বছরকে ইতিবাচক দেখছেন স্কালোনি
উয়েফা নেশনস লিগ ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল 
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম