করোনাভাইরাসের বিস্তাররোধে সমন্বয় সেলের প্রথম সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ২২:২৫আপডেট : ২৮ জুন ২০২০, ২২:৩২

সমন্বয় কমিটির সভা সারা দেশে করোনা ভাইরাসের বিস্তাররোধে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার বিভাগের অধীনে একটি সমন্বয় সেল গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সমন্বয় সেলের করণীয় ঠিক করতে এই সেল গঠন করা হয়েছে।

রোববার (২৮ জুন) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন  স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

সভায় তাজুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে ঘোষিত কোনও নির্দিষ্ট এলাকা লকডাউন করা হলে সেইসব এলাকায় মানুষের কাছে খাদ্য, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সকল প্রতিষ্ঠান ঠিকমত দায়িত্ব পালন করছে কি না তা পর্যবেক্ষণ করবে এই সেল।

মন্ত্রী বলেন, গঠিত এই সমন্বয় সেল সারাদেশের তথ্য সংগ্রহ করবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। এছাড়া করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সময়ে সময়ে এই কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘একক প্রচেষ্টায় প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব নয়, এজন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে এই মহামারি থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

লকডাউন এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সার্ভিসের ওপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মানুষকে ঘরে রাখতে হলে তাদের প্রয়োজনীয় চাহিদা সরবরাহ করতে হবে।

এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ জুন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি সমন্বয় সেল গঠন করা হয়।

 

/এসএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম