দেড় হাজার সাংবাদিক ১০ হাজার টাকা করে অনুদান পাবেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১২:৪২আপডেট : ২৯ জুন ২০২০, ১৩:৪৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি: ফোকাস বাংলা) করোনাকালে দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রী জানান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী এ তথ্য জানান।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'মহামারি করোনাভাইরাসে দেশের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করছেন। তাদের বিষয়ে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক হাজার পাঁচশ' সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও সাংবাদিককে এ অনুদান দেওয়া হবে।

এছাড়া এই ট্রাস্টের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত সাংবাদিক পরিবারের মাঝে তিন কোটি ১০ লাখ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১১-১২ অর্থবছর থেকে এ পর্যন্ত ১০ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, মহামারি করোনাভাইরাসে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য স্থাপিত গণমাধ্যমকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী—হ্যান্ডওয়াশ, হ্যান্ড সানিটাইজার, টিস্যু পেপার ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও চিকিৎসাসেবা পান, এ জন্যও নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম