লঞ্চডুবির ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৪:২৬আপডেট : ২৯ জুন ২০২০, ১৪:২৭

বুড়িগঙ্গায় লঞ্চডুবি বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খানকে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোমবার (২৯ জুন) এ তথ্য জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান যুগ্মসচিব রফিকুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও এ সংক্রান্ত কোনও আদেশ হাতে পাইনি। শুনেছি মাত্র। কমিটিতে আর কে কে আছেন তাও আমি জানি না।’ বুড়িগঙ্গায় লঞ্চডুবি

তবে তিনি জানান, কমিটিতে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআ্ইডব্লিউটিএ) থেকে একজন, ফায়ার সার্ভিস থেকে একজন প্রতিনিধি থাকতে পারেন।

নৌ সচিব জানিয়েছেন, ‘কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’ বুড়িগঙ্গায় লঞ্চডুবি

উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ থেকে আসা দুই তলা লঞ্চ ‘মর্নিং বার্ডের’ সঙ্গে চাঁদপুর থেকে আসা ‘ময়ূর-২’ লঞ্চের সংঘর্ষ হয়। এসময় শ্যামবাজার এলাকার পাশে বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চে ৫০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল।

লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

ছবি: নাসিরুল ইসলাম। 

আরও পড়ুন- 

লাশ তুলে শেষ করতে পারছেন না ডুবুরিরা 

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

ছবিতে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম