সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৯:৪৯আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৩

জাবেদ পাটোয়ারী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাবেদ পাটোয়ারী ১৯৮৬ সালে সরকারি চাকরিতে যোগ দেন এবং তিনি পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন। ২০২০-এর এপ্রিলে অবসরে যাওয়ার আগে তিনি দুই বছরের বেশি সময় পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে প্রথম বিভাগে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের লিচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট-এর ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। তিনি ক্রোয়েশিয়া, সিয়েরা লিয়ন, কসোভো ও সুদানে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন।

তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম