৩৮তম বিসিএস: ২২০৪ জনকে নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ১৮:১৩আপডেট : ৩০ জুন ২০২০, ১৮:৫৩

বাংলাদেশ সরকারি কর্মকমিশন ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। বিকালে পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৮৬২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস পরীক্ষার প্রার্থীদের মধ্য থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০৬ জন, বিসিএস (পুলিশ) ক্যাডারে ১০০ জন, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে ২৫ জন, বিসিএস (কর) ক্যাডারে ৩৫ জন, বিসিএস (নিরীক্ষা ও হিসাব ) ক্যাডারে ৪৫ জন, বিসিএস (আনসার) ক্যাডারে ৩৮ জন, বিসিএস (কৃষি) ক্যাডারে ২৪১ জন, বিসিএস (মৎস্য) ক্যাডারে ২০ জন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২৯১ জন, বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে ৮৫ জন, বিসিএস (বন) ক্যাডারে ২২ জন, বিসিএস (গণপূর্ত) ক্যাডারে ৯৭ জন, বিসিএস (সাধারণ শিক্ষা ও কারিগরি কলেজ) ক্যাডারে ৭৬৮ জনসহ বিভিন্ন সর্বমোট দুই হাজার ২০৪ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।

ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম