স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৯:৩৩ আপডেট : ০২ জুলাই ২০২০, ০১:০৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা কোভিড-১৯ আক্রান্ত হননি, তাদের সবাইকে এখন থেকে নিয়মিত অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ৩০ জুন জারি করা অফিস আদেশ বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘গত ২৮ জুন এই বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা কোভিড-১৯ আক্রান্ত হননি, তাদের নিয়মিত অফিসে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

‘কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিত হওয়ার বিষয়টি মনিটরিংয়ের জন্য সব অনুবিভাগ প্রধানদেরও নির্দেশনা প্রদান করা হলো।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ