করোনা শনাক্তের ২৮ দিন পর কাজে যোগ দেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৫:৫১ আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:১৭

করোনাভাইরাস লক্ষণ-উপসর্গমুক্ত হওয়া সাপেক্ষে করোনা শনাক্তের পর ২৮ দিন পার হলে কাজে যোগ দেওয়া যাবে। স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘সুস্থ হয়ে যাওয়ার পর অনেকেরই কাজে ফিরতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে যে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। লক্ষণ-উপসর্গ মুক্ত হলে তিনি আরও ১৪ দিন কোয়ারেন্টিন থেকে স্বাভাবিকভাবে কাজে ফিরবেন। যদিও ক্লিনিক্যাল গাইডলাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি এই সময়টিকে ১০ দিন বলেছে। তবু অতিরিক্ত সতর্কতা বিবেচনা এখানে ১৪ দিন বলা হচ্ছে। লক্ষণ উপসর্গমুক্ত হলে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে তারা কাজে ফিরে যেতে পারবেন। সুতরাং নিয়োগকর্তা যারা আছেন তারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মী, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদের কাজে ফিরতে সহায়তা করবেন। এক্ষেত্রে আর কোনও পরীক্ষার দরকার হবে না।’

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৯২৬ জনের। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ