১২০ দিনে মৃত্যুর পরিসংখ্যান যা বলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৬:৩৯আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:৫৯

করোনাভাইরাস দেশে করোনা শনাক্তের পর ১০০ দিন পেরিয়েছে গত ১৫ জুন। এরপর রবিবার (৫ জুলাই) ১২০তম দিন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৬২৪ জন; যা শতকরা ৭৯ দশমিক ১৪ শতাংশ এবং নারী ৪২৮ জন; যা শতকরা ২০ দশমিক ৮৬ শতাংশ। আজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

জানা যায়, দেশে মার্চ মাসে মোট মৃত্যু ছিল ৫ জন, এপ্রিলে ১৬৩ জন,  মে মাসে ৪৮২ জন এবং জুনে এক হাজার ১৯৭ জন। আর জুলাইয়ের প্রথম ৫ দিনে মৃত্যুবরণ করেছেন ২০৫ জন। পরিসংখ্যান থেকে জানা যায়, দেশে মোট মৃত্যুর ৬০ শতাংশের বেশি শুধু জুন মাসে।  

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৮৯০ জন, যা  ৪৮ দশমিক ৭৩ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৯৩ জন, যা ২৮ দশমিক ৯০ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১১ জন, যা ১৫ দশমিক ১৬ শতাংশ; ৩১ থেকে ৪০ বয়সী ১৫১ জন, যা ৭ দশমিক ৩৬ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭০ জন, যা ৩ দশমিক ৫১ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৪ জন, যা ১ দশমিক ২০ শতাংশ এবং ১০ বছরের নিচে ১৩ জন, যা শতকরা শূন্য দশমিক ৬৩ শতাংশ। 

এছাড়া, করোনায় এখন পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, খুলনায় ৮৮ জন, বরিশালে ৭২ জন, সিলেটে ৮৬ জন, রংপুরে ৬১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৯ জন মৃত্যুবরণ করেছেন।

গত ২৪ ঘণ্টার মৃত্যুর পরিসংখ্যান

মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে ছয় জন, সিলেটে ২ জন, রংপুরে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৫৫ জনের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৬২৪ জন, যা শতকরা ৭৯ দশমিক ১৪ শতাংশ এবং নারী ৪২৮ জন, যা শতকরা ২০ দশমিক ৮৬ শতাংশ।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম