দুবাই থেকে ফিরলেন আটকে পড়া ১৫৩ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১১:৫২আপডেট : ০৮ জুলাই ২০২০, ১১:৫২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

করোনার কারণে দুবাইতে আটকে পড়া ১৫৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।  বুধবার (৮ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটে ফ্লাইটটি দুবাই থেকে ১৫৩ জনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান,  দুবাইতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। দুবাই থেকে প্রত্যেক যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন। করোনার প্রাদুর্ভাবে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় দুবাই থেকে আজ তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের