সুন্দরভাবে বাঁচতে বেশি বেশি গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৫:২৬আপডেট : ১১ জুলাই ২০২০, ১৫:২৮

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন পরিবেশমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরভাবে বেঁচে থাকার স্বার্থেই অধিক পরিমাণে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বায়ু, পানি, শব্দ দূষণের প্রভাব মানবজাতির ওপর দীর্ঘমেয়াদি ও মারাত্মক তাই এগুলো থেকে রক্ষা পেতে পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সরকারের পাশাপাশি সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অক্সিজেনের পরিমাণ বাড়াতে আবশ্যিকভাবে বেশি করে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

শনিবার (১১ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হন। 

মন্ত্রী বলেন, করোনাকালে সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন-জীবিকা রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। বিশেষ করে নারী ও কিশোরীর  প্রজনন স্বাস্থ্য এবং মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে জনগণকে জনসম্পদে পরিণত করা সরকারে লক্ষ্য।

প্রসঙ্গত, মতবিনিময় সভার পর বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উপলক্ষে মৌলভীবাজার জেলার পরিবার পরিকল্পনা বিভাগের বার্ষিক কাজের মূল্যায়নে শ্রেষ্ঠ পাঁচ কর্মী এবং পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম