গার্মেন্টকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ১৫:৩০আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৬:০১

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার জন্য গার্মেন্টকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে গার্মেন্টকর্মীদের ছুটি দেওয়া হবে।

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। সভায় মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও কর্মস্থলে থাকতে হবে। তারাও কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠক করে শ্রম মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- 

ঈদে ছুটি তিন দিন, কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলে

শ্রমিকদের বেতন-বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম