বন্যা পরিস্থিতি স্থিতিশীল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৯:৩৯আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:১৩

গাইবান্ধায় বন্যা (ছবি: ফোকাস বাংলা) ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি একই রকম আছে। পরিস্থিতির অবনতি ঘটেনি। মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলের বন্যা আরও কয়েকদিন স্থিতিশীল থাকতে পারে। উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও আছে। তবে এখনও দেশের ১৩ নদীর ২২টি পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে অবস্থান করছে। ভারী বৃষ্টির কারণে আরও বেশ কিছু পয়েন্টের পানি আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ওপরে উঠে যাবে। ফলে বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতিরও শঙ্কাও রয়েছে। গাইবান্ধার ফুলছড়িতে বন্যা (ছবি: ফোকাস বাংলা)

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ  কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া জানান, ‘১৩টি নদীর ২২ পয়েন্টের পানি এখন বিপৎসীমার ওপরে অবস্থান করছে। এখনও কিছু এলাকায় পানি বাড়ছে। আমরা আশঙ্কা করছি আগামী ২৪ ঘণ্টায় আরও কিছু পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে চলে যাবে। এতে  দেশের  কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে অনেক পয়েন্টের পানি স্থিতিশীল ও কমার দিকেও আছে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।’ গাইবান্ধার সাঘাটায় মসজিদে পানি ওঠায় নৌকায় নামাজ আদায় (ছবি: ফোকাস বাংলা)

শনিবার বিকালে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঘাগট নদীর গাইবান্ধা পয়েন্টে পানি ৭২ সেন্টিমিটার, করতোয়া নদীর চকরহিমপুর পয়েন্টে ১২, ব্রহ্মপুত্র নদীর  নুনখাওয়া পয়েন্টে ৫৫, চিলমারী পয়েন্টে ৫০, যমুনা নদীর ফুলছড়ি পয়েন্টে ১০২, বাহাদুরাবাদ পয়েন্টে ১১১, সারিয়াকান্দি পয়েন্টে ১১৭, কাজীপুর পয়েন্টে ১০৪, সিরাজগঞ্জ পয়েন্টে ৯৬, আরিচা পয়েন্ট ৭২, গূড় নদীর সিংড়া পয়েন্টে ৫০, আত্রাই নদীর বাঘাবাড়ী পয়েন্টে ১০০, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে পানি ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। কালিগঙ্গা নদীর তারাঘাট পয়েন্টে ২৯,  পদ্মা নদীর  গোয়ালন্দ পয়েন্টে ১০৬, ভাগ্যকুল পয়েন্ট ৫৯ এবং মাওয়া পয়েন্টে ৫৫ সেন্টিমিটার  বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ২৬, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ৩৪, শেওলা পয়েন্টে ১৩ এবং পুরাতন সুরমা নদীর দিরাই পয়েন্টের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা (ছবি: ফোকাস বাংলা)

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ  কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মার উপ ও শাখা নদ-নদীগুলোর পানি স্থিতিশীল অবস্থায় আছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি কমতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে মেঘনার উজানের অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় পুরাতন ব্রহ্মপুত্র নদ জামালপুর পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। নাটোরে বন্যা (ছবি: ফোকাস বাংলা)

এদিকে জেলাগুলোর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। বগুড়ার ধুনটে বন্যা (ছবি: ফোকাস বাংলা)

আবহাওয়া অধিদফতর জানায়,  মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও রাজশাহী  বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। টাঙ্গাইলে বন্যা (ছবি: ফোকাস বাংলা)

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ১২১ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগে ১১, ময়মনসিংহে ৩, সিলেটে ২০, রাজশাহীতে ৩, খুলনার চুয়াডাঙ্গায় ৮ এবং বরিশালের ভোলায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন- 


পানিবন্দি মানুষের প্রকৃত সংখ্যা নিয়ে লুকোচুরির অভিযোগ

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি কমলেও কমছে না আতঙ্ক

/এসএনএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান