বন্যায় ঝুঁকিতে দেশের ১৩ লাখ শিশু: ইউনিসেফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ২১:০০আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:৪১

বন্যায় ঝুঁকিতে দেশের ১৩ লাখ শিশু: ইউনিসেফ দেশে বন্যায় ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে ইউনিসেফ। এরমধ্যে ১৩ লাখ শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও তুলে ধরে ইউনিসেফ।

দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, ‘কোভিড-১৯-এর মতো বৈশ্বিক মহামারির সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়াজনিত ঘটনাবলি দক্ষিণ এশিয়ায় শিশুদের আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই অঞ্চলের শিশুদের জন্য জরুরিভাবে সহায়তা এবং আরও রিসোর্স দরকার।’

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রায় সাড়ে ৫ লাখ পরিবার গৃহহীন হয়েছে। সাইক্লোন আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। জরুরি স্বাস্থ্যসেবা এবং করোনা নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সংস্থাটি। বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন।

ইউনিসেফ জানায়, সংস্থাটি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সহায়তা করতে কাজ করে যাচ্ছে। কিন্তু করোনার কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হচ্ছে। সংক্রমণ রোধে বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং হাত ধোয়ার বিষয়টি তদারকির প্রয়োজন আছে। এখন অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেখানে জরুরি ভিত্তিতে সহায়তা পৌঁছানোর প্রয়োজন আছে।

/এসও/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম