লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৪:২৬আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৫:০০

লঞ্চ আসন্ন কোরবানির ঈদের সময় যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামীকাল বুধবার (২৯ জুলাই) থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত সারাদেশে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ সূত্র বলেছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। সেখানে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। মুখে মাস্ক পরা ছাড়া দেশের সব লঞ্চ টার্মিনালে প্রবেশ ও যাত্রীবাহী লঞ্চে আরোহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ। সেই সঙ্গে ঈদযাত্রা উপলক্ষে ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এক সপ্তাহ সারাদেশে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে।

লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত গত ৩১ মে’র বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে সারাদেশে লঞ্চ চলাচল শুরু হয়। সেই সময় থেকেই লঞ্চ মালিকরা লঞ্চ জীবাণুমুক্ত করে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করছেন।

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা