সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় ও ৫১ বছরের বেশি বয়সীদের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৫:৪৯আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৬:১৮

করোনাভাইরাস দেশে করোনা সংক্রমণ চিহ্নিত হওয়ার ১৪৩ দিন পর এ সংক্রান্ত মৃতের সংখ্যা তিন হাজারে পৌঁছালো। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এখানে মারা গেছেন এক হাজার ৪৪৪ জন, যা মোট মৃত্যুর ৪৮ দশমিক ১৩ শতাংশ বা প্রায় অর্ধেক। আর বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছেন ৫১ বছরের বেশি বয়সীরা। 

কোভিড-১৯ এ মৃত তিন হাজার জনের মধ্যে বয়স বিভাজনে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, যা মোট মৃত্যুর দশমিক ৬০ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, এক দশমিক শূন্য শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, দুই দশমিক ৮০ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০০ জন, ছয় দশমিক ৬৭ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২৫ জন, ১৪ দশমিক ১৭ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৬৯ জন, ২৮ দশমিক ৯৭ শতাংশ এবং ষাটোর্ধ্ব এক হাজার ৩৭৪ জন, ৪৫ দশমিক ৮০ শতাংশ।

এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মারা গেছেন ঢাকা বিভাগে এক হাজার ৪৪৪ জন, ৪৮ দশমিক ১৩ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৭৩১ জন, ২৪ দশমিক ৩৭ শতাংশ; রাজশাহী বিভাগে ১৭৭ জন, পাঁচ দশমিক ৯০ শতাংশ; খুলনা বিভাগে ২১২ জন, সাত দশমিক ০৭ শতাংশ; বরিশাল বিভাগে ১১৫ জন, তিন দশমিক ৮৩ শতাংশ; সিলেট ১৪৪ জন, চার দশমিক ৮০ শতাংশ; রংপুর বিভাগে ১১৩ জন, তিন দশমিক ৭৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬৪ জন,  দুই দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু বেশি হওয়ার কারণ, এ বয়সে অন্যান্য রোগ থাকে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগে আক্রান্ত থাকেন বেশি। আর আগে থেকেই যারা অন্য রোগে আক্রান্ত বা ক্যানসার, হৃদরোগসহ অন্যান্য জটিল রোগে যারা আক্রান্ত থাকেন তাদের জন্য করোনায় মৃত্যুঝুঁকি বেশি। এজন্য ঘরের বয়োবৃদ্ধদের প্রতি সবসময় তিনি আলাদা নজর দেওয়ার কথা বলেন।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা প্রথম হটস্পট, এখানে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। সুতরাং আক্রান্ত যে হারে, সে আনুপাতিক হারেই মৃত্যু হবে, এটাই নিয়ম। মোট আক্রান্তের শতকরা ৮০ ভাগেরই বেশি ঢাকা বিভাগে। আর বয়স্করা যে কোনও রোগের বেলাতেই সবসময় ঝুঁকিপূর্ণ। তারা আগে থেকেই নানান জটিল রোগে আক্রান্ত থাকেন। তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার, হৃদযন্ত্রের সমস্যাতে ভোগেন। যার কারণে তারা স্বাভাবিকভাবেই দুর্বল থাকেন এবং সহজেই তারা কাবু হয়ে যান।’

/জেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম