আমি সবসময় দেশবাসীর অন্তরে রয়েছি: বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
৩০ জুলাই ২০২০, ০৮:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৮:৩৭

ইত্তেফাক (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৩০ জুলাইয়ের ঘটনা।)

১৯৭২ সালের ৩০ জুলাই লন্ডন ক্লিনিকে অপারেশন থিয়েটারে যাওয়ার আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশবাসীর সঙ্গে তার সম্পর্ক নিয়েই ভাবছিলেন। পরদিন ৩১ জুলাই পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় বঙ্গবন্ধু বলেন, আমি দেশবাসীর অন্তরে ও তাদের দ্বারা পরিবেষ্টিত রয়েছি। অস্ত্রোপচারের জন্য বঙ্গবন্ধু সকালে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বলেন, আমি সবসময় আমার দেশবাসীর অন্তরে রয়েছি। আমি তাদের ভালোবাসি, তারাও আমাকে ভালবাসে। আমি তাদের দ্বারা সর্বক্ষণ পরিবেষ্টিত হয়ে আছি।

সেদিন লন্ডনের একটি ক্লিনিকের প্রতিটি মুহূর্তের ঘটনা যেন সমগ্র বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের আহার-নিদ্রা কেড়ে নিয়েছিল। বাংলাদেশের আপামর জনগণের অকৃত্রিম বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেহে অস্ত্রোপচার করা হবে এই সংবাদে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। জীবনযাত্রায় ছিল না সেই গতিশীলতা। জাতির জীবনের প্রতিটি মুহূর্ত বাংলাদেশের জনগণের কল্যাণ কামনা থেকে বিস্মৃত যে মানুষটি তিনি এক কক্ষে বিনিদ্র রজনী যাপন করছিলেন। এই সংবাদ সমগ্র জাতিকে স্তব্ধ করে রেখেছিল।

৩০ জুলাই সকালে লন্ডন ক্লিনিকে সফল অস্ত্রোপচারের পর তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘চমৎকার অবস্থায়’ আছেন বলে জানান এনার বিশেষ প্রতিনিধি আলী আশরাফ। লন্ডন থেকে প্রেরিত বার্তায় জানান, সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অস্ত্রোপচার করেন এবং ভবিষ্যতে যাতে অন্য কোনও সমস্যা না হয় সেকারণে আরেকটি বাড়তি অঙ্গ অপসারণ করা হয়েছে। অবজারভার

ব্যক্তিগত চিকিৎসক নুরুল ইসলাম জানান অপারেশন সফল হয়েছে। একটি পাথর অপারেশন করা হয়েছে এবং এই সুযোগে তার আরও একটি অঙ্গ অপসারণ করা হয়েছে। খবরে বলা হয়, অপারেশনে এক ঘণ্টা সময় লেগেছে। তবে বাসসের খবরে বলা হয় দুই ঘণ্টা ধরে অপারেশন চলে।

অপারেশন শেষে চিকিৎসকরা জানান বঙ্গবন্ধু চমৎকার অবস্থায় আছেন এবং অল্প সময়ের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। অপারেশনের সময় বেগম মুজিব, শেখ কামাল, শেখ ফজলুল হক মনি অপারেশন থিয়েটারে পাশের কক্ষে অপেক্ষা করছিলেন।

এদিকে চিকিৎসাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাস্থ্যের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্বেগ প্রকাশ করেন। এক বার্তায় তিনি বঙ্গবন্ধুর আশু রোগমুক্তি কামনা করেন। এইদিনে দেশের সমস্ত উপাসনালয় বঙ্গবন্ধুর মঙ্গল প্রার্থনা করা হয়। ঢাকা বেতারের নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে পরিবেশিত হয় কোরআন তেলোয়াত, গীতা ও বাইবেল পাঠ। রাস্তার মোড়ে মোড়ে উৎকণ্ঠিত মানুষ শুধু একটি সংবাদের প্রত্যাশায় ছিল।। অবশেষে বিকালে ঘোষিত হয় বঙ্গবন্ধুর অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি বিপদমুক্ত। দৈনিক বাংলা

বাংলাদেশ রাজি হলে যুদ্ধবন্দিদের প্রত্যর্পণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং বলেন, পাকিস্তান ভারতের প্রতি শান্তিপূর্ণ মনোভাব গ্রহণ করবে এই মর্মে ভারত নিশ্চিত আশ্বাস পাবার পর এবং বাংলাদেশ সরকার সম্মতি দিলেই পাকিস্তানের যুদ্ধবন্দীদের প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক জনসভায় ভাষণদানকালে তিনি বলেন, সিমলা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনার সময় প্রেসিডেন্ট ভুট্টোকে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, সিমলা বৈঠকে বাংলাদেশ অংশগ্রহণ না করায় যুদ্ধবন্দিদের ব্যাপারে আলোচনায় অগ্রগতি হয়নি। চুক্তি প্রসঙ্গে শ্রী সিং বলেন, চুক্তি দুই দেশের মধ্যকার আলোচনার ফলশ্রুতি এবং এর ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে আশা করা যায়। সরাসরি আলোচনায় অংশ নিয়ে ভারত ও পাকিস্তান  প্রমাণ করেছে যে তারা বাইরের কোনও হস্তক্ষেপ বা প্রভাব ছাড়া নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলতে সক্ষম। তিনি এও বলেন, ভারত নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছিল যে তারা পাকিস্তানের ভূখণ্ড ধরে রাখতে চায় না। তিনি বলেন প্রতিবেশী দুই রাষ্ট্র শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করবে সিদ্ধান্ত নিয়েছে।

 

/এমআর/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত