চার ট্রেনের ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ১১:৫১আপডেট : ৩১ জুলাই ২০২০, ১১:৫১

ট্রেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের বিশেষ কোনও আয়োজন না থাকলেও আন্তঃনগর ট্রেন চলাচল অব্যাহত আছে। একইসঙ্গে ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকবে। তবে ঈদের আগের দিন (৩১ জুলাই) শুক্রবার কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে (ছুটি) বাতিল করা হয়েছে। ফলে আজ এসব ট্রেন চলাচল করবে।

গত ২৩ জুলাই বাংলাদেশ রেলওয়ের উপ পরিচালাক (ট্রাফিক টার্ন্সপোটেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তাতে বলা হয়েছিল, আগামী ১ আগস্ট ঈদুল আযহা উদযাপন হবে। সে উপলক্ষে বর্তমানে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো চলাচল অব্যহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া ঈদের দিন এবং ঈদের পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, আজ শুক্রবার সারাদিন ঢাকা থেকে মোট ১২টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর আগে করোনাকালীন সাধারণ ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে বিভিন্ন রুটে ১৭টি আন্তঃনগর ট্রেন চলাচল করেছে।

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম