রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ২১:৩৮আপডেট : ৩১ জুলাই ২০২০, ২১:৪১

 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

করোনা মোকাবিলা ও সংক্রমণের বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এবার কোরবানির ঈদেও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত হবে এলাকার মসজিদের ভেতরে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) ইসলামিক ফাউেন্ডশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ছয়টি ঈদ জামাত। সকাল ৭টায় হবে প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে ৭টা ৫০, ৮টা ৪৫, ৯টা ৩৫, ১০টা ৩০ এবং ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় ইসলামিক ফাউন্ডেশন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন ক্বারি কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৭ টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন ক্বারি হাবিবুর রহমান মেশকাত।

সকাল ৮ টা ৪৫ মিনিটে অনুষ্ঠেয় তৃতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মুকাব্বির থাকবেন মাওলানা ইসহাক।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩৫ মিনিটে। এ জামাতের ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন মো. শহীদুল্লাহ।

পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

ষষ্ঠ ও সর্বশেষ জামাত সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. আব্দুর রাজ্জাক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ— মসজিদুল জামিআয় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের এই জামাত অনুষ্ঠিত হবে। এই  জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৬টা, দ্বিতীয়টি ৮টায় এবং তৃতীয়টি ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিরপুরের কাজিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭টা, দ্বিতীয়টি ৮টা এবং তৃতীয়টি ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া, ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার মসজিদ এবং ধানমন্ডি ঈদগাহ মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদে সকাল ৮টায়, লক্ষ্মী বাজার মিয়া সাহেব ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায়, লালবাগ জে এন সাহা রোডে বায়তুস সালাম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ঈদ জামাত। এখানে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কাওরান বাজার আম্বর শাহ জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠেয় ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের প্রধান খতিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর। নগরীর চকবাজার ইসলামবাগ বড় মসজিদে সকাল ৭টায় ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এছাড়া সকাল ৮টায় ও সকাল ৯ টায় আরও দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সেগুন বাগিচায় মসজিদে নূর-এ সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতে ইমামতি করবেন খতিব মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী, ঢাকার কামরাঙ্গীর চর জামিয়া নুরিয়া মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন নুরিয়া মসজিদের খতিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, কামরাঙ্গীর চর রহমতিয়া জামে মসজিদে সকাল ৭টায় ঈদ জামাতে ইমামতি করবেন খতিব মুফতি সুলতান মহিউদ্দিন, আকসা হুজুরপাড়া কামরাঙ্গীর চর মসজিদে সকাল ৭টায় ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দিকীয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৭টায় ঈদ জামাতে ইমামতি করবেন খতিব মাওলানা মো. মনিরুল ইসলাম এবং ডেমরার বড় ভাঙ্গাস্থ আল আকসা জামে মসজিদে (আলহাজ নান্নু মুন্সি) সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, মহাখালীর মসজিদে গাউসুল আজমে ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইফাবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম