অনেক গুণে গুণান্বিত ছিলেন শেখ কামাল: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১০:৪২ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১০:৪২

মেয়র তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামাল ছিলেন অনেক গুণে গুণান্বিত। তিনি যেমন মেধাবী ছিলেন, তেমনি ছিলেন সাংস্কৃতিক কর্মী। ক্রীড়াঙ্গণেও তার বিশাল অবদান ছিল।  বড় সংগঠক ছিলেন। যেমনি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।’

বুধবার (৫ আগস্ট) শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

শেখ কামালের কবরে শ্রদ্ধ জানান মেয়র

তাপস বলেন,  ‘জাতির পিতার সন্তান হওয়া সত্ত্বেও একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। সবার সঙ্গে তিনি যেভাবে মিশতেন এবং সুসংগঠিত করতেন আজ এত বছর পরেও কিন্তু তার সঙ্গে যারা এক মিনিটের জন্য একান্তে এসেছেন তারা এখনও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার স্মৃতিচারণ করেন।’

তিনি বলেন,  ‘১৫ আগস্ট আমরা তাকে হারিয়েছি। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে জাতীর পিতা যে স্বপ্ন দেখেন তা আরও আগেই তিনি বাস্তবায়ন করতেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

শেখ কামালের কবরে শ্রদ্ধ জানান মেয়র

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন,  ‘আমাদের তরুণ সমাজ তার থেকে অনেক শিক্ষাগ্রহণ করতে পারে। আমার মনে হয় আমাদের তরুণ সমাজের কাছে এখনও অনেক তথ্য রয়েছে। তার জীবনী থেকে অনেক কিছু গ্রহণ করে এই দেশকে কীভাবে জাতি গঠনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে তারা মনোনিবেশ করা উচিত।’

/এসএস/এসটি/
সম্পর্কিত
৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া
দেশের এক-তৃতীয়াংশ ভবনেই নিশ্চিত হয়নি অগ্নিনিরাপত্তা মানদণ্ড
সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ
তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের অনিয়মে ব্যবস্থা নেবে বিএসইসি
তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের অনিয়মে ব্যবস্থা নেবে বিএসইসি
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’