বৈরুতে বিস্ফোরণ: আট বাংলাদেশি হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ২১:৪০ আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৪৩

ছবি: রয়টার্স লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণে প্রায় ৮০ জন বাংলাদেশি বেসামরিক নাগরিক আহত হলেও বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আট জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে আছে বলে জানিয়েছে দূতাবাস। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই বিস্ফোরণে এখন পর্যন্ত চার জন বাংলাদেশি নিহত হয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছি এবং আজকে তিনটি হাসপাতালে আট জন চিকিৎসাধীন আছেন। এছাড়া আহত নৌবাহিনীর সদস্যদের জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বেসামরিক বাংলাদেশিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যাদের অবস্থা তুলনামূলক ভালো এবং হাসপাতালে চিকিৎসার প্রয়োজন নেই তাদেরকে বাড়ি চলে যেতে বলা হয়েছে।’

আবদুল্লাহ আল মামুন জানান, চার জন নিহত বাংলাদেশির মধ্যে রাসেল মিয়ার ভাই সাদেক মিয়াও আহত হয়েছেন, তার ১১টি সেলাই প্রয়োজন হয়েছে। দূতাবাস অন্যান্যদের মতো তাকেও সহায়তা দিচ্ছে।

বৃহস্পতিবার ৯ জন এবং বুধবার পাঁচ জন বাংলাদেশিকে দূতাবাস চিকিৎসা সহায়তা দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা বন্দর এলাকায় যাই। সেখানে আহত বাংলাদেশি নৌবাহিনীর সদস্যদের হাসাপাতালে নেওয়ার ব্যবস্থা করি।’

বাংলাদেশ থেকে একটি মেডিক্যাল টিম ও অন্যান্য সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়ে ইতোমধ্যে এখানকার সরকারের কাছ থেকে অনুমতির জন্য যোগাযোগ করা হয়েছে জানিয়ে মামুন বলেন, ‘খুব দ্রুতই ওই টিম এখানে আসবে বলে আশা করছি। তারা কোথায় কিভাবে কাজ করবে তা নিয়ে আমরা আলোচনা করছি।’

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
মুক্তিযোদ্ধা ভবনসহ গোপালগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
মুক্তিযোদ্ধা ভবনসহ গোপালগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী