আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২৬১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ১৪:৪৫আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৫:৩৯

স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৬৫ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায়  শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন। ২৪ ঘণ্টায় এক হাজার ২০ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সর্বশেষ এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫৫ জন পুরুষ এবং ৭১০ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছর একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ৫ জন, রাজশাহীতে ৪ জন, বরিশালে একজন এবং  সিলেটে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩১ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮৬৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ২৫ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৪৯০ জন এবং এখন পর্যন্ত ৩৭ হাজার ১৪ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৫৬ হাজার ৩৯ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ১৮৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৫১ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৯৭ হাজার ৩৮০ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩৩২ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৯৪২ জন।

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম