ফিরে এসেছেন ভিয়েতনামে ‘প্রতারণার শিকার’ ১০৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৭:৪১আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দালালের মাধ্যমে ভিয়েতনাম গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তোলা ১০৬ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার (১৮ আগস্ট) ভিয়েতনাম থেকে ১১৩ জন যাত্রী নিয়ে বিকাল ৪টা ২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরমধ্যে ১০৬ জন দালালের মাধ্যমে কাজের উদ্দেশ্যে ভিয়েতনাম গিয়েছিলেন।

ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। 

কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় পাঁচ মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও পড়ুন- 

ভিয়েতনামে ১৫ বাংলাদেশি আটক 

‘মিশন দখল করতে চাওয়া’ ২৭ বাংলাদেশির থাকা-খাওয়া দেখছে ভিয়েতনাম

দেশে ফিরলেন ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি