দেশে ফিরলেন ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ১৩:০৯আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৩:০৯

দেশে ফেরার আগে ভিয়েতনাম বিমানবন্দরে

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি শুক্রবার (৩ জুলাই) সকালে দেশে ফিরেছেন। ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে তারা ফিরেছেন। এদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন। বাকি ৯ জন চাকরির নামে প্রতারণার শিকার হয়ে সেখানে গিয়েছিলেন।

হ্যানয় দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ বিমানটির আয়োজন করে। 

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামে বাংলাদেশি দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠাতে সম্মত হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস হ্যানয়-এর কর্মকর্তারা এ কাজে সার্বিক সহযোগিতা ও বিমানবন্দরে উপস্থিত থেকে ১১ জনকে বিদায় জানান।

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি