মন্ত্রী ল্যাব নষ্ট বললেন, অস্বীকার আইইডিসিআরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ২৩:২৩আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:৫০

মোস্তফা জাব্বার ও সেব্রিনা ফ্লোরা ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র করোনা পজিটিভ হয়েও তার পরদিন গণভবনে প্রধানমন্ত্রীর সামনে গিয়েছেন এবং তাকে এ বিষয়ে শোকজ করা হয়েছে। তবে তার সম্পর্কে বলতে গিয়ে ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১৩ তারিখ সকালে আইইডিসিআরের ল্যাবটি নষ্ট ছিল বলে রেজাল্ট দেরিতে এসেছে। কিন্তু আইইডিসিআর পরিচালক জানিয়েছেন, কোভিড সিচুয়েশনে আইইডিসিআরের ল্যাব কখনও বন্ধ বা নষ্ট ছিল না।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বাংলা ট্রিবিউনকে বলেন, কোভিড সিচুয়েশনে তাদের প্রতিষ্ঠানের ল্যাব কখনও বন্ধ বা নষ্ট ছিল না। যদি ১৩ তারিখে ল্যাব নষ্ট থাকে, তাহলে আমরা কী করে রিপোর্ট দিলাম বলে পাল্টা প্রশ্ন করেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এরমধ্যে কোভিড সিচুয়েশনে ল্যাব কোনোদিন বন্ধ ছিল না।

রিপোর্টের তারিখ নিয়ে মন্ত্রীর দাবিও নাকচ করে দেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, প্রতিবেদনে উল্লেখিত তারিখ অনুযায়ীই রোগী রিপোর্ট পেয়ে থাকেন। তিনি বলেন, আমাদের ফলাফল রিপোর্টে যে তারিখ দেওয়া হয় সেটা অটো জেনারেট করা। রিপোর্ট আপলোড করার পর সেটা অটো জেনারেট হয়। অর্থাৎ, কারও রিপোর্টে যদি ১৩ তারিখের কথা উল্লেখ থাকে তাহলে তার কাছে সেটা সেদিনই যাবে। কোনও কারণে যদি তার ইমেইল আইডি ভুল থাকে অথবা স্প্যামে গিয়ে থাকে, উনি চেক না করেন- তাহলে ভিন্ন কথা। এছাড়া সবারই রিপোর্ট সময় মতো পৌঁছায়।

উল্লেখ্য, করোনা টেস্টে পজিটিভ হওয়ার পরও গণভবনে গিয়ে হাজির হয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র (এস এস ভদ্র)। গত ১৪ আগস্টে জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচন ও বিশেষ খামের উদ্বোধনী কাজে গণভবনে যান তিনি।

আরও পড়ুন- অফিস করছেন না ডাক বিভাগের মহাপরিচালক করোনা পজিটিভ শনাক্তের পরদিন প্রধানমন্ত্রীর সামনে ডাক বিভাগের ডিজি

/জেএ/ইউআই/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে