করোনা পরীক্ষার ফি কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১৬:০২আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৬:১৯

করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব ডা. বিলকিস বেগম স্বাক্ষরিত এই পরিপত্রে জানানো হয়, বুথ ও হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে সংগ্রহ করা নমুনার জন্য ১০০ টাকা এবং বাসা থেকে সংগ্রহ করা নমুনার জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যেটা ছিল যথাক্রমে ২০০ ও ৫০০ টাকা।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ করে পরিপত্রে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বলবৎ থাকবে।

প্রসঙ্গত, শুরু থেকেই করোনার পরীক্ষা হচ্ছিল বিনামূল্যে। কিন্তু গত ২৯ জুন থেকে করোনার পরীক্ষা করার জন্য ফি নির্ধারণ করে দেয় সরকার। সেসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘সরকারের অনেক খরচ হচ্ছে। একটা টেস্ট করতে বেসরকারিভাবে আমরা বেঁধে দিয়েছি তিন হাজার ৫০০ টাকা। কিন্তু আসলে ল্যাব বসানোর খরচ, যন্ত্রপাতির খরচ এগুলো যদি ধরা হয় আরও বেশি পড়ে সেক্ষেত্রে। এখন তো টেস্টের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারের কাছে চলে গিয়েছে, প্রতিদিন অনেক টাকা খরচ হয়।’

আর গত ২৮ জুন ফি নির্ধারণ করে দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট বিনামূল্যে হওয়ার ফলে অধিকাংশ মানুষ উপসর্গ ছাড়াই পরীক্ষা করার সুযোগ গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে ফি নির্ধারণ করেছে সরকার। তাতে হাসপাতালে গিয়ে নমুনা জমা দিলে ২০০ আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা নির্ধারণ করে সরকার।

করোনা পরীক্ষা করাতে ফি ধরার কারণে টেস্ট কমে গিয়েছিল মন্তব্য করে বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জনগণের দিকে তাকিয়ে ফি কমানো হলো। ফি কমানোর ফলে টেস্ট বাড়বে।

আরও পড়ুন- 

করোনা পরীক্ষার ফি কমছে

‘জনগণের দিকে তাকিয়ে ফি কমানো হলো’

সব জেলায় করোনা পরীক্ষাগার হবে

/জেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প
শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প
শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প 
শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প 
‘প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার’
‘প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার’
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন