ইতালিতে নতুন রাষ্ট্রদূত মোহাম্মাদ শামীম আহসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৫:১১আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৫:১১

মোহাম্মাদ শামীম আহসান নাইজেরিয়ায় কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ শামীম আহসানকে ইতালির রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, বিসিএস ১১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আহসান কুয়েত, দোহা, রোম ও ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। নাইজেরিয়াতে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ও ইউরোপের মহাপরিচালক হিসাবে কাজ করেছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স করা আহসান কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দু’টি বই প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া আহসান যশোর বোর্ডে মানবিক বিভাগে প্রথম হয়েছিলেন। একজন বলিষ্ঠ তার্কিক হিসাবে পরিচিত আহসান কবিতা আবৃত্তি করেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক