ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি পেয়েছে কওমি মাদ্রাসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৫:২৬আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৭:০৭

কওমি মাদ্রাসাগুলোর বোর্ড হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ

করোনার কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নেওয়ার অনুমতি পেয়েছে কওমি মাদ্রাসাগুলো। তবে কিতাব বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়নি। 

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সীমিত আকারে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মাদ্রাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। 

প্রসঙ্গত, এর আগে ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদ্রাসার বোর্ড জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

/এসআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম