সেপ্টেম্বরেও বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

এস এম আববাস
২৫ আগস্ট ২০২০, ২১:১৩আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০১:০১

শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষিকা (ফাইল ছবি) খোলার পরিবেশ সৃষ্টি না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে। সেপ্টেম্বর পুরো মাসও ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। এ সময় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে প্ল্যাটফর্মে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুই মন্ত্রণালয়ই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিকবার জানিয়েছেন সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। খোলার মতো পরিবেশ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। ‘
সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেবো না, এ জন্য আমরা বদ্ধপরিকর।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল-হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না, আমরা অক্টোবর ও নভেম্বরকে টার্গেট করেছি।’

সেপ্টেম্বরেও বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান
সিনিয়র সচিব আরও বলেন, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমিকে (নেপ) তিনটি বিকল্প পাঠ পরিকল্পনা করতে বলেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য তিনটি পরিকল্পনা করতে বলা হয়েছিল। যেহেতু সেপ্টেম্বরে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ তৈরি হয়নি, তাই সেপ্টেম্বরকে বাদ দিয়েছি ধরছি না। অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে। ’
সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। ’
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এ সময় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক