বঙ্গবন্ধু হত্যায় মোশতাক-জিয়ার মরণোত্তর বিচার দাবি তথ্য প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ২৩:০৬ আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০০:৩৫

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (ছবি: সংগৃহীত) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার জন্য খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। পাশাপাশি আদালতের রায়ে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাতাবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু দেদীপ্যমান সূর্যের মতো জীবন্ত ও জ্বলন্ত। আর ষড়যন্ত্রকারীর মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।
সংগঠনের সভাপতি শেখ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাইফুজ্জামান শেখর এমপি, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেলো বিএসএফ
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেলো বিএসএফ
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের