আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৫:৫৬আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৬:৪২

করোনা আপডেট দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৪ হাজার ৮২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৭ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯০ হাজার ১৮৩ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৫৪ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ২০৮ জন পুরুষ এবং ৮৭৪ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ২৯, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৩, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৪, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪৯ এবং বাড়িতে ৫ জন মারা গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৫৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৮৭ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৭৪১ জন এবং এখন পর্যন্ত ৪৮ হাজার ২৮৭ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৮ হাজার ৬৮৬ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৮৪৯ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯০৫ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজার ৩০৭ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ১২ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৭০৫ জন।

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম