চট্টগ্রাম বন্দরে মজুত বিস্ফোরক দ্রব্য দ্রুত সরানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৬:২৮আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৬:৩২

সংসদীয় কমিটির বৈঠক

চট্টগ্রাম বন্দরে মজুত করা বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

 কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের  সভাপতিত্বে বৈঠকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কমিটির সদস্য রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশগ্রহণ করেন।

জানা গেছে, বৈঠকে সম্প্রতি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জের ধরে চট্টগ্রাম বন্দরে কী পরিমাণ বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি মজুত রয়েছে, তা নিয়ে আলোচনা হয়। এসময় বন্দরের চেয়ারম্যান মজুত থাকা বিস্ফোরক দ্রব্যের তথ্যাদি তুলে ধরেন। এ প্রসঙ্গে বিস্ফোরক আইনের দুর্বলতার বিষয়টি নিয়েও আলোচনা হয়। পরে মজুত থাকা বিস্ফোরক দ্রুত  সড়িয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণের এবং বিস্ফোরক দ্রব্য মজুত আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) আরও আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

 চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে চলমান প্রকল্পগুলো দ্রুত সমাপ্ত করার জন্য কমিটি সুপারিশ করে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম