‘সংকট ও দুর্যোগে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৭:১৭আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:০৯

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সঙ্গে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশে এখন প্রায় ৯০টির বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে; যা ইতোমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে বলে প্রমাণ করে। সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী ট্রেন্ড-এ না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সেবাবান্ধব সরকার। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্স স্থাপনের।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার ইতোমধ্যে স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতেও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার স্পষ্ট ও কঠোর অবস্থান থেকেই স্পষ্ট যে অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনও রক্ষাকবচ হতে পারে না।’

স্বাচিপ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএ’র সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক ডাক্তার এমএ আজিজ।

/এমএইচবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক