করোনায় ঢাকা বিভাগে মৃত্যুহার সর্বোচ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৭:৩৯আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:২১

 করোনায় মৃত একজনের দাফন করা হচ্ছে, ছবি: সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা যাওয়া চার হাজার ১২৭ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিলেন ঢাকা বিভাগে। এখানে মৃতের সংখ্যা এক হাজার ৯৯০ জন, যা  শতকরা হিসেবে ৪৮ দশমিক ২২ শতাংশ। বৃহস্পতিবার করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

মৃত্যের সংখ্যা বিচারে ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মারা গেছেন ৯০৮ জন; ২২ শতাংশ, এরপর ৩৪০ জন মারা গেছেন খুলনা বিভাগে; আট দশমিক ২৪ শতাংশ, রাজশাহী বিভাগে মারা গেছেন ২৭৭ জন; ছয় দশমিক ৭১ শতাংশ, সিলেট বিভাগে রয়েছেন ১৮৭ জন; চার দশমিক ৫৩ শতাংশ, রংপুর বিভাগে রয়েছেন ১৭৭ জন; চার দশমিক ২৯ শতাংশ, বরিশাল বিভাগে রয়েছেন ১৫৯ জন; তিন দশমিক ৮৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৯ জন; দুই দশমিক ১৬ শতাংশ।

উল্লেখ্য,করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ, তার ঠিক ১০ দিন পর করোনাতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় সরকার। আজ রোগী শনাক্তের ১৭৩ তম দিনে করোনায় এ পর্যন্ত মোট চার হাজার ১২৭ জনের মৃত্যু হলো।

/জেএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম