আরও ৪২ মৃত্যু, সুস্থ ২ লাখ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২০, ১৫:৪৫আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৭:০৫

করোনা আপডেট দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় এ নিয়ে মারা গেলেন চার হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৯৭ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন তিন লাখ ১০ হাজার ৮২২ জন। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪৪ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ এক হাজার ৯০৭ জন। আজ রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনাক্তের হার ২৪ ঘণ্টায় ১৫ দশমিক ৯০ শতাংশ এবং এ পর্যন্ত ২০ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর, তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানানো হয়।

অধিদফতরের এমআইএসের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) তথ্যানুযায়ী জানানো হয়, দেশে বর্তমানে ৯২টি পরীক্ষাগারে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা চলছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ১২০টি আর পরীক্ষা হয়েছে ১১ হাজার ৯৩৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯টি।
করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ আর নারী সাত জন। এখন পর্যন্ত মারা যাওয়াদের তিন হাজার ৩৩৫ জন পুরুষ এবং ৯১৩ জন নারী। যা শতাংশের হিসাবে পুরুষ ৭৮ দশমিক ৫১ শতাংশ এবং নারী ২১ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন এবং ৬০ বছরের বেশি রয়েছেন ২৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮, চট্টগ্রামে আট, রাজশাহীতে তিন, খুলনায় সাত, রংপুরে পাঁচ ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া তিন হাজার ৪৪ জনের ভেতরে ঢাকা বিভাগে এক হাজার ৫০৭, চট্টগ্রামে ৬০২, রংপুরে ১৭০, খুলনায় ২১০, বরিশালে ৩২, রাজশাহীতে ১৬৭, সিলেটে ২৫৫ জন ও ময়মনসিংহে ১০১ জন রয়েছেন।

করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছেন চার হাজার ২৪৮ জন। এরমধ্যে বয়স বিবেচনায় মৃতের সংখ্যা এবং শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ১৯ জন, যা শতকরা হিসাবে শূন্য দশমিক ৪৫ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৬ জন, যা শূন্য দশমিক ৮৫ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০৩ জন, যা দুই দশমিক ৪২ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৫৯ জন, যা ছয় দশমিক ১০ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫৭০ জন,  যা ১৩ দশমিক ৪২ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ১৬৫ জন, যা ২৭ দশমিক ৪২ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে দুই হাজার ৯৬ জন, যা শতকরা হিসাবে ৪৯ দশমিক ৩৪ শতাংশ।

আবার মোট মৃত্যুর বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানায়, ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৪৮ জন, যা ৪৮ দশমিক ২১ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৯২৮ জন, যা ২১ দশমিক ৮৫ শতাংশ; রাজশাহী বিভাগে ২৮২ জন, যা ছয় দশমিক ৬৪ শতাংশ; খুলনা বিভাগে ৩৫৫ জন, যা আট দশমিক ৩৬ শতাংশ; বরিশাল বিভাগে ১৬৫ জন, যা তিন দশমিক ৮৮ শতাংশ; সিলেট বিভাগে ১৯১ জন, যা চার দশমিক ৫০ শতাংশ; রংপুর বিভাগে ১৮৯ জন, যা চার দশমিক ৪৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৯০ জন, যা দুই দশমিক ১২ শতাংশ।

 

/জেএ/এমএএ/এপিএইচ/ এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম