নির্বাচনের আগেই হেরে যায় বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৫:১৯আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৬:৩৮

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যেকোনও নির্বাচনের আগেই হেরে যায়। নির্বাচন এলেই তারা তারস্বরে চিৎকার শুরু করে। আসলে হারার ভয়ে তারা আগে থেকেই সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কেননা অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি বিএনপি জিতলে সব ঠিক আর হারলে সব বেঠিক। এই মনস্তাত্ত্বিক বিভ্রান্তি ও দ্বন্দ্ব থেকে তদের বেরিয়ে আসা দরকার।’

মন্ত্রী সোমবার (৩১ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে একথা বলেন। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপি মহাসচিবের ‘সরকারের জনসমর্থন নেই’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘জনসমর্থন আছে কী নেই তার মানদণ্ড কী?  সে অভিন্ন মাপকাঠিতে বিএনপির কী জনসমর্থন মেপে দেখেছেন? নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট। যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত। তাই  জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে এমন কথা শোভা পায় না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কীভাবে জয় পেলেন? জিতলে ঠিক আর হারলে সব বেঠিক।’

সেতুমন্ত্রী বলেন, জাতীয় সংসদের  আসন্ন ৫টি আসনে উপনির্বাচনে একটি আসনের মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য আসনগুলোয় তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলের সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম