করোনায় কোন বিভাগে কত মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৬:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৬:৪০

ছবি: সাজ্জাদ হোসেন গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে করোনায় সরকারি হিসাব অনুযায়ী মোট মারা গেলেন চার হাজার ২৮১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৯ জন, আর নারী চার জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন হাজার ৩৬৪ জন, আর নারী ৯১৭ জন। শতাংশের হিসেবে পুরুষ ৭৮ দশমিক ৫৮ শতাংশ এবং নারী ২১ দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, আর বাড়িতে মারা গেছেন একজন।

দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে রোগী মারা যান গত ১৮ মার্চ বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট মারা যাওয়া চার হাজার ২৮১ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ৬৯ জন; যা শতকরা ৪৮ দশমিক ৩৩ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে মারা গেছেন ৯৩২ জন; যা ২১ দশমিক ৭৭ শতাংশ। রাজশাহী বিভাগে ২৮৭ জন; যা  ছয় দশমিক ৭০ শতাংশ। খুলনা বিভাগে ৩৫৬ জন; যা আট দশমিক ৩২ শতাংশ। বরিশাল বিভাগে ১৬৬ জন; যা তিন দশমিক ৮৮ শতাংশ। সিলেট বিভাগে ১৯১ জন; যা চার দশমিক ৪৬ শতাংশ; রংপুর বিভাগে ১৯০ জন; যা চার দশমিক ৪৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৯০ জন; যা দুই দশমিক ১০ শতাংশ।

বয়স বিবেচনায় মৃতের সংখ্যা এবং শতকরা হারে দেখা গেছে, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬০ বছরের বেশি বয়সীদের। মোট মৃত্যুর প্রায় অর্ধেক ঝুঁকিপূর্ণ এ জনগোষ্ঠী। মোট মারা যাওয়া চার হাজার ২৮১ জনের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন দুই হাজার ১১৬ জন; যা ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এরপর রয়েছে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বয়সীরা; এ বয়সের মধ্যে মারা গেছেন এক হাজার ১৭১ জন; যা ২৭ দশমিক ৩৫ শতাংশ। এরপর ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ৫৭৩ জন; যা ১৩ দশমিক ৩৮ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন ২৬২ জন; যা ছয় দশমিক ১২ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন ১০৪ জন; যা দুই দশমিক ৪৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে মারা গেছেন ৩৬ জন; যা শূন্য দশমিক ৮৪ শতাংশ এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছেন ১৯ জন; যা শূন্য দশমিক ৪৪ শতাংশ।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম