২টি ল্যাব ও ৮ লাখ টেস্টিং কিট দেবে দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৮:০৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৮:০৬

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ দক্ষিণ কোরিয়া খুব অল্প সময়র মধ্যেই বাংলাদেশকে করোনা পরীক্ষার আট লাখ কিট ও দুটি টেস্টিং ল্যাবরেটরি দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনা মোকাবিলায় যে ভ্যাকসিন আগে আসবে, সরকার সেটিকে প্রাধান্য দেবে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।

জাহিদ মালেক বলেন, ‘দেশে ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পানি সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সিরাম কোম্পানি কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ও অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একইসঙ্গে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির বিষয়ে আমরা চিঠি দিয়েছি।’

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম