নাম ও পদ বদলের সিদ্ধান্ত থেকে পিছু হটলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৮:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৯:২৫

নির্বাচন কমিশন

স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং তার পট পরিবর্তনের সিদ্ধান্ত থেকে পিছু হটলো নির্বাচন কমিশন (ইসি)। ইসি তার সংশ্লিষ্ট  আইনগুলো বাংলায় রূপান্তর করলেও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রচলিত নাম ও তার পদগুলোর নাম ঠিক রাখা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) কমিশনের সভা শেষে ইসির  সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সোমবার কমিশনের মুলতবি সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘নির্বাচন আইন ২০২০’ এর খসড়া কমিশন পর্যায় অনুমোদন দেওয়া হয়। এই আইনটিসহ গত সপ্তাহে কমিশন পর্যায়ে অনুমোদন দেওয়া ‘রাজনৈতিক দলের নিবন্ধন আইন-২০২০’ এর খসড়ায় স্থায়ী সরকার প্রতিষ্ঠানের নাম ও তার পদগুলোর নাম বাংলায় রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছিল কমিশন। আইন দুটি বাংলায় উন্নয়ন করতে গিয়ে ইসি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও তার পদগুলোর বাংলা শব্দ ব্যবহার করেছিল, যা অপ্রচলিত ও দুর্বোধ্য।

শুরু থেকেই আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এ নাম পরিবর্তনের বিরোধিতা করে আসছে।

 কমিশন ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ‘পল্লি পরিষদ, পৌরসভার নাম পরিবর্তন করে ‘নগর সভা' আর সিটি করপোরেশনের পরিবর্তে  ‘মহানগর সভা'করার প্রস্তাব করা হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোর পদবি পরিবর্তনের প্রস্তাবও করেছিল ইসি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্থলে ‘পল্লি পরিষদ প্রধান', পৌরসভার মেয়রের পদবি পরিবর্তন করে ‘পুরাধ্যক্ষ' আর সিটি করপোরেশনের মেয়রের পদবি পরিবর্তন করে ‘মহানগর আধিকারিক’ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান যথাক্রমে ‘উপজেলা পরিষদ প্রধান ও উপপ্রধান’ করার প্রস্তাব হয়েছিল। কিন্তু সোমবারের বৈঠকে আবাসন কমিশনের সিদ্ধান্ত থেকে সরে এসে আইন দুটি বাংলায় করলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম এবং পদের নাম প্রচলিত ইংরেজি শব্দটি রাখা হয়েছে।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমরা আইন বাংলায় করলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নাম এবং পদের নাম প্রচলিত শব্দই রাখা হচ্ছে। অর্থাৎ  এই আইনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট অন্যান্য আইনে প্রতিষ্ঠান এবং পদের নাম যেভাবে আছে সেটা এখানে থাকবে।’ এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নাম ইউনিয়ন পরিষদ থাকছে বলেই তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশন নির্দেশিত নাম পরিবর্তন করে আবারও সিদ্ধান্ত থেকে সরে আসা কমিশনের দুর্বলতার পরিচয় কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বিষয়টি তা নয়। একটি প্রস্তাবনা পর্যায় হয়েছে। আইনের অনেকগুলো ধাপ রয়েছে। এটি তার মধ্যে একটি ধাপ। এরপর এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে। সর্বশেষ মহান জাতীয় সংসদে একটি পাস হবে। ফলে আমরা যা করছি তার কোনোটিই চূড়ান্ত নয়। এটি আইনের যে কোনও পর্যায় আরও পরিবর্তন পরিমার্জন হতে পারে।’

স্থানীয় সরকার নির্বাচন আইন ২০২০ এর খসড়া সোমবার কমিশন পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে আলমগীর বলেন, ‘কিছু সংশোধনীসহ কমিশন আইনটি খসড়া অনুমোদন দিয়েছে। সংশোধনীগুলো সম্পন্ন করে আমরা মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করবো। বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংগঠনগুলোর কাছ থেকে মতামত নেওয়া হবে। সব মতামত বিচার-বিশ্লেষণ করে কমিশন পর্যায়ে এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তারপর আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম