বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগের নীতিমালা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪০

বিডার সংবাদ সম্মেলন বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা করা হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নেতৃত্ব একটি কমিটি নীতিমালা প্রণয়নে কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বিডার  নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা হচ্ছে। আগামীতে বিদেশে বিনিয়োগ নীতিমালার আওতায় হবে।’

নীতিমালা প্রণয়ন কমিটির আহবায়ক ও বিডার নির্বাহী সদস্য নাভাশ চন্দ্র মন্ডল বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি নীতিমালা প্রণয়ন করবে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে একটি কাঠামো দাঁড় করাতে পারবো।

নীতিমালার আগেই যারা বিদেশে বিনিয়োগ অবৈধ কিনা এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে বিদেশে বিনিয়োগ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। ফলে অবৈধ বলা যাবে না।’

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম