চার বছরে বিডায় বৈদেশিক বিনিয়োগ ১১ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রতিষ্ঠার পর ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত এই চার বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চার বছরপূর্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেন কমিশনকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ৪ ধারা অনুযায়ী ওই বছরেরই ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে বিডা। বিডার ভিশন হলো অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বিশ্বমানের বিনিয়োগ বিকাশ প্রতিষ্ঠানে পরিণত হওয়া।

সিরাজুল ইসলাম বলেন, ২০১৬-১৭ অর্থবছরে ২ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। সরকারের বিনিয়োগবান্ধব পদক্ষেপের ফলে বিডার নিবন্ধনে বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বিশ্ব ব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান দুই অঙ্কে নিয়ে আসার লক্ষ্যে সূচকভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে আট ধাপ এগিয়ে ১৬৮তে উন্নীত হয়েছে।’

তিনি জানান, সিরাজুল ইসলাম আরও বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সবধরনের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বিডা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় দেশের প্রথম ইন্টার অপারেবল ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল প্রস্তুত করেছে। ৩৫টি সংস্থা থেকে ১৫৪টি সেবাকে ওএসএস কার্যক্রমের মাধ্যমে প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিডা ২১টি সেবা ওএসএসের মাধ্যমে প্রদান করছে এবং শিগগিরই আরও ১৬টি সেবা এ তালিকায় যুক্ত হবে।

তিনি আরও জানান, বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ সংক্রান্ত নীতমালা করা হচ্ছে।  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেতৃত্ব একটি কমিটি নীতিমালা প্রণয়নে কাজ করছে। আগামীতে বিদেশে বিনিয়োগ নীতিমালার আওতায় হবে।

 

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম